গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় প্রশ্ন আনিসুলের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৩ এএম ২০২৬
বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় প্রশ্ন আনিসুলের
ছবি

শনিবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ -ছবি সংগৃহীত

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিলেও এর বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তাঁর মতে, রাজস্ব আহরণের অনিশ্চয়তা, বড় ঘাটতি, ঋণনির্ভর অর্থায়ন এবং বাস্তবায়ন পরিকল্পনার অস্পষ্টতা বাজেটের প্রধান দুর্বলতা। শনিবার (১৩ জুন) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান বাস্তবতায় দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। সেই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেই মনে হচ্ছে। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য সরকারকে বড় ধরনের প্রতিশ্রুতি দিতে হয়েছে। তিনি বলেন, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে গুরুত্ব দেওয়ায় বাজেটকে উচ্চাভিলাষী বলা যায়। তবে রাজস্ব আদায়ে অনিশ্চয়তা, বড় অঙ্কের বাজেট ঘাটতি, ঋণের ওপর নির্ভরশীল অর্থায়ন এবং বাস্তবায়ন কৌশলের স্পষ্টতার অভাব উদ্বেগের বিষয়।

জাতীয় পার্টির এ নেতা বলেন, সার্বিক বিবেচনায় বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে। তবে সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে সরকারের দক্ষতা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতার ওপর। তিনি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট একই সঙ্গে সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের এক কঠিন পরীক্ষার নাম।’

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাজেট বাস্তবায়নের জন্য শুধু অর্থনৈতিক পরিকল্পনা যথেষ্ট নয়; এর পাশাপাশি সুশাসন, আইনের শাসন, মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এসব বিষয় নিশ্চিত করা না গেলে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রুহুল আমিন হাওলাদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় পার্টির বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং অনেক নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দ্রুত এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, মুসলিম লীগ সভাপতি মহসিন রশীদ এবং ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই