গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণভোটের দাবি আদায়ে শেষ লড়াই ঘোষণা জামায়াত আমিরের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
গণভোটের দাবি আদায়ে শেষ লড়াই ঘোষণা জামায়াত আমিরের
ছবি

শুক্রবার মুন্সীগঞ্জে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় ও গণভোটের দাবি আদায়ে তাঁরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই এ দাবি থেকে সরে আসবেন না।

শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জে একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় গণভোট হয়েছিল হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে এবং তৃতীয় গণভোট হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়ে, যা তখন মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে জনগণের মাধ্যমে হওয়া চতুর্থ গণভোট মেনে নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা ছেড়ে দেবো না। কথা ওনারাও দিয়েছিলেন, আমরাও দিয়েছি। কিন্তু আমরা আমাদের জায়গায় আছি। ওনারা সরে গেছেন। আমরা গণভোটের জন্য শেষ লড়াই চালিয়ে যাবো। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দাবি আদায় করবো।’

ডা. শফিকুর রহমান আরো বলেন, সংসদে গিয়ে প্রথমেই জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু গণভোট সংবিধানে নেই-এমন কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

একই দিনে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি বলেন, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজ দলের লোক বসিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।

তিনি বলেন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী এবং জনগণ তা মেনে নেবে না।

বক্তব্যে তিনি আরো বলেন, অতীতের মতো বর্তমান সময়েও বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য ও ট্যাগিংয়ের মাধ্যমে দমন করার প্রবণতা চলছে। সরকারকে তরুণ সমাজের ভাষা বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা করে।

তিনি ন্যায়বিচার, জবাবদিহি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। 
সানা/আপ্র/১৯/৬/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই