গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২০:০৪ এএম ২০২৬
দলমত নির্বিশেষে উন্নয়নে একসঙ্গে কাজের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
ছবি

বুধবার রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খান -ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক্রমে সরকারি ও বিরোধী দল মিলেমিশে কাজ করবে। তিনি বলেন, এলাকাটির সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত। ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা বাস্তবায়নে নিয়মিতভাবে বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল ও ড্রেন সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি স্থানীয় জনগণকে ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, পানি ও গ্যাস সমস্যা সমাধানসহ সব উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনকে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে সভায় ঢাকা-১৫ আসনের পানির সংকট, গ্যাস সমস্যা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল দখলমুক্তকরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য হয় বলে জানানো হয়। এতে বিরোধী দলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক একাধিক মতবিনিময় সভায় স্থানীয় জনগণের সঙ্গে অংশ নেন।

পরিদর্শনকালে পশ্চিম শেওড়াপাড়া ৩ নম্বর গলি, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নম্বর ওয়ার্ড এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডেঙ্গু পরিস্থিতি, খালের অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি ও গ্যাস সমস্যার বিষয়ে সরেজমিন পরিদর্শন করা হয়। স্থানীয়দের অভিযোগ শোনার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

সভায় পানি সমস্যার সমাধানে পাঁচটি পাম্প স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। এজন্য এলাকাবাসীকে স্থান নির্ধারণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। প্রতিটি পাম্পের জন্য ২০ লাখ টাকা করে নিজস্ব তহবিল থেকে অনুদানের ঘোষণাও দেওয়া হয়।

সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই