গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ নির্ধারণ করবে ইসি: রিজভী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১৭ এএম ২০২৬
আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ নির্ধারণ করবে ইসি: রিজভী
ছবি

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত ও নির্বাচন কমিশন (ইসি)-এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ওই হিসাব জমা দেয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, এবারের নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না। তাই কে নির্বাচনে অংশ নিতে পারবেন বা পারবেন না, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশন প্রচলিত আইন অনুযায়ী নেবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্য নয়, বরং বিদ্যমান আইন ও নতুন আইন অনুযায়ী কারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য, তা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানিয়েছিলেন, প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার আইনগত যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি বিবেচনা করা হবে। আইন অনুযায়ী যোগ্য হলে যে কেউ প্রার্থী হতে পারবেন।

এদিকে আগামী অক্টোবরে স্থানীয় সরকারের কয়েকটি স্তরের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীদের দলীয় সমর্থন দেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে এর আগে কাউন্সিল আয়োজনের কথা জানানো হয়েছে। দলের মহাসচিব ও চেয়ারম্যানও এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। তবে এখনো নির্দিষ্ট তারিখ বা মাস চূড়ান্ত হয়নি। শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সময় নির্ধারণ হলে তা জানানো হবে বলেও জানান রিজভী।
সানা/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই