গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:০১ এএম ২০২৬
৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী
ছবি

ছবি সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী। তিনি শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টাকে ‘ইতিহাস বিকৃতি’ বলে মন্তব্য করেন।

এ প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, (মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ) এই সংখ্যা প্রতিষ্ঠিত ইতিহাসের অংশ এবং এর চেয়েও বেশি মানুষ প্রাণ হারিয়ে থাকতে পারেন। তবে সবাই সরাসরি যুদ্ধ করতে গিয়ে নিহত হননি; পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা, নির্যাতন ও যুদ্ধজনিত নানান পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

সেখানে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা প্রতিষ্ঠিত এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে মন্তব্য করেন লতিফ সিদ্দিকী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত। তার দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এ প্রসঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, যেমন কোনো ব্যক্তি দলিল-দস্তাবেজ নষ্ট করে পূর্বপুরুষের সম্পত্তির পরিমাণ কমিয়ে দাবি করতে পারেন, তেমনই ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টাও করা হতে পারে।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের সবাই সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে নিহত হননি। পাকিস্তানি দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ, নারী নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, পালিয়ে যাওয়ার সময় হামলা, চিকিৎসার অভাব, রক্তশূন্যতা এবং যুদ্ধকালীন প্রতিকূল পরিস্থিতির কারণে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুই মুক্তিযুদ্ধের সামগ্রিক মানবিক বিপর্যয়ের অংশ।

লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কখনো দাবি করেননি যে ৩০ লাখ মানুষ কেবল সম্মুখযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। বরং পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার কারণে প্রাণ হারানো বাঙালিদের সামগ্রিক সংখ্যাকেই ৩০ লাখ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদের সংখ্যা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি জাতির জন্য কল্যাণকর নয়। এ ধরনের বিতর্ক ইতিহাস বিকৃতির সুযোগ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একই দিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী রোববার বা সোমবার তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আদালতের মুখোমুখি হবো।

এসি/আপ্র/২৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই