গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

বিদ্যুৎ বিল নিয়ে বিতর্ক: ক্ষমা চেয়ে গণশুনানির আহ্বান তাসনিম জারার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৪ এএম ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে বিতর্ক: ক্ষমা চেয়ে গণশুনানির আহ্বান তাসনিম জারার
ছবি

ছবি সংগৃহীত

বিদ্যুৎ বিল নিয়ে অতিরিক্ত চার্জের অভিযোগ এবং এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক সতর্কতামূলক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষমা চেয়ে হুমকিমূলক বক্তব্য প্রত্যাহার এবং গ্রাহকদের সঙ্গে গণশুনানির আয়োজনের আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানুষের অভিযোগকে দমন করার পরিবর্তে বিদ্যুৎ বিভাগের উচিত গ্রাহকদের কথা শোনা এবং তাদের প্রশ্নের জবাব দেওয়া।

তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার নন, জনগণের সেবক। আমার পরিচিত অনেকেই অভিযোগ করছেন, আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল এসেছে। এরা কোনো রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত নন। বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়াসহ বিভিন্ন এলাকার কমিউনিটি গ্রুপেও একই ধরনের অভিযোগ এসেছে।’

তিনি আরো বলেন, ‘মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, আর আপনারা হুমকি দিচ্ছেন। ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন, গণশুনানির আয়োজন করুন এবং গ্রাহকদের মুখোমুখি বসে বিল বেশি আসার কারণ ব্যাখ্যা করুন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’

এর আগে সোমবার বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে দাবি করে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিভাগটি জানায়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ সতর্ক করে জানায়, কোনো প্রমাণ ছাড়া বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গ্রাহকদের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বানও জানানো হয়।

এসি/আপ্র/০৪/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
০৪ আগস্ট ২০২৬

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস...

তারেকের বিরুদ্ধে নাহিদের অভিযোগ, ‘চোখ কেড়ে নেওয়ার’ মন্তব্য
০৩ আগস্ট ২০২৬

তারেকের বিরুদ্ধে নাহিদের অভিযোগ, ‘চোখ কেড়ে নেওয়ার’ মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শেখ হাসিনার শাসনামলের ধারাবাহিকতায়...

বিরোধীদের বক্তব্যে হাসিনার পুরোনো ভাষার প্রতিধ্বনি দেখছেন ফখরুল
০৩ আগস্ট ২০২৬

বিরোধীদের বক্তব্যে হাসিনার পুরোনো ভাষার প্রতিধ্বনি দেখছেন ফখরুল

বিরোধী দলের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার রাজনৈতিক ভাষার মতো বক্তব্য দিতে শুরু...

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন দলীয় প্রধান তারেক রহমান
০২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন দলীয় প্রধান তারেক রহমান

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে