গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি কেন, প্রশ্ন শফিকুর রহমানের

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৩০ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১৪ এএম ২০২৬
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি কেন, প্রশ্ন শফিকুর রহমানের
ছবি

শুক্রবার বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার কেন কার্যকর উদ্যোগ নিচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তার বিচারিক প্রক্রিয়া তাঁকে ন্যায্যতার ভিত্তিতে মোকাবিলা করতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় তাঁকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, সেটি সরকারের ব্যাখ্যা করা উচিত। আমরা অন্যায্য বিচার চাই না, ন্যায্য বিচার চাই।’

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। তারা এখনো অতীতের ঘটনাগুলোর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি। রাজনৈতিক সমীকরণের কারণে তাদের ফিরিয়ে আনা অন্যায় এবং জঘন্য অপরাধ হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসার উপযুক্ত। এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। অসংখ্য মানুষ গুম হয়েছে, হত্যা হয়েছে, বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে তারা আবার রাজনীতিতে ফিরবে?’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। তিনি বলেন, ‘রাজনীতিতে শারীরিক শক্তির কোনো জায়গা নেই। আমরা অতীতে সংসদে মারামারি, ফাইল ছোড়াছুড়ি ও অশালীন আচরণ দেখেছি। আমরা একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ চাই।’

বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ না সফল, তার বিচার শেষ পর্যন্ত জনগণই করবে। তবে স্বল্প সময়ের মধ্যেই জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে হবে। সরকার ভুল করলে সেটিও বলবেন। গণমাধ্যম শক্তিশালী থাকলে রাষ্ট্রযন্ত্রও সঠিকভাবে কার্যকর থাকবে।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের রায়কে সম্মান করতে হবে এবং কোনো অবস্থাতেই সেই রায়কে অবমূল্যায়ন করা যাবে না।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট আলী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত রোকন সম্মেলনে যোগ দেন। পরে ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সানা/আপ্র/৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই