গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ভারতের সমালোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫৫ এএম ২০২৬
দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ভারতের সমালোচনা
ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার -ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবস্থানের সুযোগ দিয়ে এবং সেখানে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচারের ‘চরম লঙ্ঘন’ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর এ বক্তব্য জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।

তবে দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে লিপ্ত থাকা’ এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক আহ্বান উপেক্ষা করে ভারত সরকারের তাঁকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “ভারত সরকারের এমন কূটনৈতিক আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে তাঁকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে বলে প্রতীয়মান হচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, ভারত সরকার তাদের অবস্থান সংশোধন করবে এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হলেও বর্তমান সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কথাও বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, “সরকার যদি কূটনৈতিক শৈথিল্য প্রদর্শন করে, তাহলে জনগণের কাঠগড়ায় সরকারকে কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত বুধবার ভারতের নয়াদিল্লিতে ভার্চ্যুয়াল মাধ্যমে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ওই ঘটনায় বাংলাদেশ সরকারও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে।
সানা/আপ্র/৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই