গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১০ পিএম, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৮ এএম ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
ছবি

ছবি সংগৃহীত

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

ধর্ম মন্ত্রী আরো জানান, শুক্রবার শেষ রোজা পালনের পর শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এর আগে, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের ঈদের তারিখ ঘোষণা করে। সেখানে শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে।

উল্লেখ্য, হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে তথ্য সংগ্রহে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

এসি/আপ্র/১৯/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই