গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি
ছবি

ছবি সংগৃহীত

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে আরো ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদিতে মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। পরিচালিত ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত যে ৪৮ জন বাংলাদেশি হাজি মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত মোট ৩৯৮ জন বাংলাদেশি হাজি প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে শেষ ফ্লাইটটি ঢাকা ছাড়ে ২১ মে। এখন হাজিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া পুরোদমে চলছে।

এসি/আপ্র/০৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হজ-ওমরাহ মেলা বৃহস্পতিবার, বুকিংয়ে বিশেষ ছাড়
২৮ জুলাই ২০২৬

হজ-ওমরাহ মেলা বৃহস্পতিবার, বুকিংয়ে বিশেষ ছাড়

হজযাত্রীদের নির্ভরযোগ্য তথ্য ও অনুমোদিত এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে তিন দিনব্যাপী...

হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
২৭ জুলাই ২০২৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য সোমবার (২৭ জুলাই) থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। এই কার্যক্রম...

হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না
২৬ জুলাই ২০২৬

হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন...

দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি
২৪ জুলাই ২০২৬

দেশজুড়ে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশে সমাপ্তি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি হয়েছে দেশব্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই