গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:২৭ এএম ২০২৬
বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা
ছবি

বাংলাদেশকে ২৩ বছর না ডেকে ভুল করেছিল অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর প্রশংসা আসছে একের পর এক। এবার বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন অজিদের কিংবদন্তি তিন পেসার ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রা। ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে আলোচনায় বাংলাদেশের বোলিং-ব্যাটিং দুটিই উঠে এসেছে। 

বিশেষ করে সাবেক অজি পেসার ডেমিয়েন ফ্লেমিংয়ের  চোখে, হাসানের বোলিংয়ে দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার ছায়া। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট শিকার করেন এই পেসার। 

 

তার সবচেয়ে বড় শক্তি ছিল ধারাবাহিক লাইন-লেংথ আর ব্যাটারকে বারবার খেলতে বাধ্য করা। হাসানের প্রশংসা করতে গিয়ে ফ্লেমিং বলেন, ‘হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছ কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। 

 

অবিরাম ব্যাটারদের সামনে খেলতে বাধ্য করা এবং লেংথ থেকে বলের মুভমেন্ট আদায় করে নেওয়া, যেখানে মূল মন্ত্র ছিল কেবল মৌলিক কাজগুলো নিখুঁতভাবে করা।’ 

বাংলাদেশের এমন পারফরম্যান্সে শুধু হাসান মাহমুদই নন, পুরো দলই অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের প্রশংসা কুড়িয়েছে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরে বাংলাদেশের এমন জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যাকগ্রা।


বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ টেনে ম্যাকগ্রা বলেন, ‘ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল ২৩ বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে না, এমনটা ভেবেই অস্ট্রেলিয়া ২৩ বছর তাদের সঙ্গে ঘরের মাঠে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! 

এটা বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।’ ডারউইন টেস্টে বাংলাদেশের ব্যাটিংও নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের। 

 

বিশেষ করে তানজিদ হাসান তামিমের ১০১ রানের ইনিংস নিয়ে প্রশংসা করেছেন জেসন গিলেস্পি।  তার ব্যাটিংয়ের টেকনিক ও শট নির্বাচনের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘তানজিদের টেকনিক দারুণ। ফুল লেংথের বলে সে সামনে খেলেছে, শর্ট বল খেলেছে ব্যাকফুটে, একেবারেই বেসিক টেকনিকে ব্যাটিং করেছে। 

 

যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্পের বাইরে বোলিং করেছে, সে মোক্ষম জবাব দিয়েছে।’ ডারউইনে জয় এখন বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার ম্যাকেতে। সেখানে বাংলাদেশ নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় অর্জন সম্ভব এমন আশাই করছেন সাবেক এই অজি ক্রিকেটাররা।

ডিসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই