গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩১ এএম ২০২৬
ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ
ছবি

ছবি সংগৃহীত

এলচের বিপক্ষে লামিন ইয়ামালকে চেনা ছন্দে দেখা না গেলেও, তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ আশাবাদী, স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড সময় গড়ানোর সঙ্গে ফিরবেন সেরা ফর্মে। 

 

এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয় দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা বার্সেলোনা এবার খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় শুক্রবার ১টায় (এএম) শুরু হবে ম্যাচ। 

 

এর আগে বুধবার ফ্লিকের সংবাদ সম্মেলনে এলো ইয়ামালের প্রসঙ্গ। তরুণ ফরোয়ার্ডের ওপর আস্থা থাকার কথা ফের বললেন বার্সেলোনা কোচ।


“তার কিছু সমস্যা ছিল, তবে আমরা জানি সে দুর্দান্ত এক প্রতিভা। তিন সপ্তাহের ছুটি কাটিয়ে এসে অল্প কিছু দিন কেবল অনুশীলন করতে পেরেছে। 

সে নিজের সেরা অবস্থায় থাকবে না, এটাই স্বাভাবিক। 

“সেরা পর্যায়ে তাকে ফিরিয়ে আনতে আমাদের খাটতে হবে। তবে আমরা খুশি যে সে ৬০ মিনিট খেলেছে এবং আমাদের প্রথম দুটি গোলে ভূমিকা রেখেছে। এটা ভালো ব্যাপার আর এটা আমাদের বদলি খেলোয়াড়ের জন্য আরও বিকল্প বাড়াচ্ছে। 

 

তাই সে ম্যাচে অনেক অবদান রেখেছে। তাকে আমাদের প্রয়োজন, কারণ সে অবিশ্বাস্য।” দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হলে সে বিষয়টা বুঝতে পারবেন কিনা, নিশ্চিত নন ফ্লিক। আপাতত এ নিয়ে ভাবছেন না তিনি। তবে মাঠে ইয়ামালের কেমন মনোভাব দেখতে চান, সেটা পরিষ্কার করেছেন কোচ। 

 

“আমি জানি না, সে পুরো ব্যাপারটা বুঝতে পারবে কিনা। এটা স্বাভাবিক যে, সে খেলতে চায় ও খেলতে ভালোবাসে। যখন আপনি একজন চ্যাম্পিয়ন, তখন আপনি সবসময়ই পরের শিরোপার জন্য ছুটবেন এবং জিততে চাইবেন। এটাই তার মনোভাব হওয়া উচিত। আমার সব খেলোয়াড়ের মধ্েয আমি টানা তৃতীয় লিগ শিরোপার জন্য ক্ষুধা দেখি এবং আমরা এর জন্য তৈরি।”

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই