গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিজওয়ান বাদ, ইমামের চোট নিয়েও তদন্তে যাচ্ছে পিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২৯ এএম ২০২৬
রিজওয়ান বাদ, ইমামের চোট নিয়েও তদন্তে যাচ্ছে পিসিবি
ছবি

ছবি সংগৃহীত

প্রথম ইনিংসে মাত্র ৭ রান, পরের ইনিংসে আরও কম—মাত্র ১ রান। পরপর দুই ইনিংসেই বাজে শট খেলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার পর মোহাম্মদ রিজওয়ানকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 

একই সঙ্গে বাঁহাতি ওপেনার ইমাম-উল-হকের পায়ের পেশির চোট নিয়েও একটি তদন্ত শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। 

চলতি ইংল্যান্ড সফরে হেডিংলি ও লর্ডস—কোনো টেস্টেই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তান। দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে দলটি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন রিজওয়ান। 

 

হেডিংলি টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৪১ ও ১২ রান, আর লর্ডসে করেন মাত্র ৭ ও ১ রান। অর্থাৎ দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে মাত্র ৬১ রান করেই শেষ হচ্ছে ইংল্যান্ড সফরে রিজওয়ানের পথচলা। উল্লেখ্য, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৪১ রান।


রিজওয়ানের পাশাপাশি পিসিবির নজরে রয়েছেন ইমামও। লর্ডস টেস্টের একাদশে জায়গা পেলেও ব্যাট হাতে নামার সুযোগই পাননি তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাম পায়ের পেশিতে চোট পাওয়ায় পুরো ম্যাচেই আর মাঠে নামা হয়নি এই ওপেনারের। 

 

তবে ইমামের চোটের প্রকৃত তীব্রতা নিয়ে পিসিবির অভ্যন্তরেই তৈরি হয়েছে সংশয়। আর এই সংশয়ের কারণেই তার চোট নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও সুপার। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে পায়ের পাতায় চোট পেয়েছিলেন ইমাম, আর সেই সময়ও তার চোট নিয়ে আনুষ্ঠানিক তদন্ত পরিচালনা করেছিল পিসিবি।

 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে বার্মিংহামে। সেখানে রিজওয়ানকে দলে না রাখার সিদ্ধান্তের পাশাপাশি ইমামের চোট নিয়ে তদন্তের এই উদ্যোগ পাকিস্তান দলের সাম্প্রতিক ব্যর্থতার পর বোর্ডের কঠোর অবস্থানেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই