গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মারুফা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২৮ এএম ২০২৬
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মারুফা
ছবি

ছবি সংগৃহীত

উইমেন’স এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি দল, তবে বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার। 

 

নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অগ্রগতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে তোলে মারুফার নৈপুণ্যে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। 

 

এই পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন মারুফা। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে।

 


প্রথমবার র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিল ২৩তম, ২০২৪ সালে উঠেছিলেন। ৪ ওভারে কেবল ১৪ রান দিয়ে এক শিকার ধরেছেন সুলতানা খাতুন। এই অফ স্পিনার ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন। 

 

মেয়েদের বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শ্রী চারানি। দুই ধাপ এগিয়ে তার সতীর্থ দীপ্তি শার্মা আছেন ছয়ে। টি-টোয়েন্তি ব্যাটারদের তালিকায় যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি।

 


লঙ্কানদের বিপক্ষে চারটি চারে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা মোস্তারি। 

 

এতে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। চারটি চারে ২৬ রান করা দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এই ওপেনারের অবস্থান ৬২তম। ওই ম্যাচে স্রেফ ৪ রানে আউট হয়ে যান নিগার সুলতানা। তবে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার ইমেশা দুলানির অবনতিতে এক ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন ২১ নম্বরে। 

 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার উপরে নেই কেউ। তিনটি চারে ১৪ রান করে ৬ ধাপ এগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশের এই ওপেনার যৌথভাবে আছেন ৯৬তম স্থানে। মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। 

 

এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান, আছেন ৩২ নম্বরে।

ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই