গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৮ এএম ২০২৬
জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপানকে পারলেন না আটকাতে। উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। 

হুলুনবুইর সিটিতে বৃহস্পতিবার এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারে গোল দুটি হজম করেছে দল। প্রথম কোয়ার্টারে জাপানের চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। জাল অক্ষত রেখে দ্বিতীয় কোয়ার্টার শুরু করে দল। এই কোয়ার্টারের শেষ দিকে ইয়োসিনো হিরাই পেনাল্টি স্ট্রোক থেকে এগিয়ে নেন জাপানকে।


তৃতীয় কোয়ার্টারে দারুণ দৃঢ়তায় জাপানকে আটকে রাখে বাংলাদেশ। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে মোমোকা সুজুকির ফিল্ড গোলে হয় ব্যবধান দ্বিগুণ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। 

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরুর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে। এরপর কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জার পুলে সেরা হয়েছিল দল। জাপানের বিপক্ষে হেরে বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই