গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

ট্রিপল সেঞ্চুরির পর টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকেরও

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৫ এএম ২০২৬
ট্রিপল সেঞ্চুরির পর টেস্ট দলে হৃদয়, ফিরলেন জাকেরও
ছবি

ছবি সংগৃহীত

ইতিহাস গড়া ইনিংসটির পর টেস্ট দলে তাওহিদ হৃদয়ের ফেরাটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। অনুমিতভাবেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেলেন তিনি। তার সঙ্গে দলে ফিরেছেন কিপার-ব্যাটার জাকের আলিও। 

জাকেরকে জায়গা দিতে গিয়ে বাইরে যেতে হয়েছে আরেক কিপার-ব্যাটার অমিত হাসানকে। 

দলে নেই তাসকিন আহমেদও। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে অভিজ্ঞ এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। সবশেষ অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে আফগানিস্তানের বিপক্ষে দলে পরিবর্তন এই দুটিই। 

গত জুনে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ রান করেন তিনি। পরে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে জায়গা হয়নি তার। তবে এই মাসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং দেশের বাইরে প্রথম ট্রিপল সেঞ্চুরি।


সেই ইনিংসই আবার টেস্ট দলে ফিরিয়ে আনল ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় এখন ৫৬.০৬। ১৮ ম্যাচে তার সেঞ্চুরি চারটি। এর মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি এবং আরেকটি দেড়শ ছাড়ানো ইনিংস। 

ছয় টেস্ট খেলা জাকের সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরে। চোটের কারণে লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। 

পরে লিটন ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টের আগে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এক টেস্ট পরই তিনি অমিতের বদলে দলে ফিরলেন। প্রধান নির্বাচক জানান, সামনের ব্যস্ত সূচিতে অভিজ্ঞতার কথা মাথায় রেখে জাকেরকে দ্বিতীয় কিপার-ব্যাটার হিসেবে ফেরানো হয়েছে। 

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরির ম্যাচে জাকের করেছিলেন ৯৪ রান। সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।


এই টেস্ট স্কোয়াডের ছয়জন আছেন সামনের এশিয়া গেমসের দলে। তারা গেমস শেষে দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে আমিরাতে টেস্ট দলের প্রস্তুতি ও দুই দিনের অনুশীলন ম্যাচের সুবিধার জন্য সফরে যাচ্ছেন অফ স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।


বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।


সফরসঙ্গী রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
দলে ফেরা: তাওহিদ হৃদয়, জাকের আলি।
বাদ: অমিত হাসান।
বিশ্রাম: তাসকিন আহমেদ।

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিলেটের মাঠে হৃদয়ের রেকর্ড
০৭ নভেম্বর ২০২৬

সিলেটের মাঠে হৃদয়ের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করে ছেরেছেন তাওহিদ হৃদয়। যেখানে বাংলাদেশের ব্যাটাররা সবাই একে-একে ব্যর...

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়
০৭ নভেম্বর ২০২৬

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো...

সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ
০৬ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল...

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়
০৬ নভেম্বর ২০২৬

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়

বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল। আর সেই একমাত্র গোলেই সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে