গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির
ছবি

ছবি সংগৃহীত

শুরু থেকে সাহসী ফুটবল খেলা ফর্টিস এফসি খেই হারাল পেনাল্টি থেকে গোল হজমের পর। গোলরক্ষক সুজন পেরেইরার দৃঢ়তায় ভরাডুবি হলো না বটে, তবে কুয়েতের দল আল-কাদসিয়ার বিপক্ষে অনুমিতভাবে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করল তারা। 

আল-হামাদ স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হেরেছে ফর্টিস। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি। কুয়েতের প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া আল-কাদসিয়ার বিপক্ষে পঞ্চম মিনিট পা ওমার বাবুর ক্রসে অনন্ত তামাংয়ের হেড বাইরে দিয়ে যায়। 

একটু পর ইদ আল-রশিদির শট আটকান পেরেইরা। 

১৯তম মিনিটে হঠাৎই ধাক্কা খায় ফর্টিস। বক্সে নোরিকি আকাদার হালকা ধাক্কায় মোয়াথ আল ধাফিরি পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। 

হামজা খাবা সফল স্পট কিকে এগিয়ে নেন দলকে।


ফর্টিসের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ৩৫তম মিনিটে। 

স্টেফান চুকউদের ব্যাক পাসে বক্সের বাইরে থেকে ইসা জালোর শট লাফিয়ে কোনোমতে গ্লাভসের টোকায় কর্নার করে দেন গোলকিপার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে স্বাগতিকরা। 

৫৬তম মিনিটে খালেদ হাজিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় আটকান পেরেইরা। 

তিন মিনিট পর বক্সের একটু উপর থেকে নাসের আল রাওয়াহির শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। 

চাপ ধরে রেখে ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আল-কাদসিয়া। বাম দিক থেকে আক্রমণে ওঠা হামজা খাবা’র পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আইয়ুব লাখদার। 

 

৮২তম মিনিটে আইয়ুবের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। শেষ দিকে আব্দাল্লাহ আহমেদের গোলে জয় নিশ্চিত হয়ে যায় আল-কাদসিয়ার। 

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিস। তাজিকিস্তানের দল রেগার-তাদাজের বিপক্ষে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বে শুরু করেছে এফসি গোয়া।

ডিসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
১৮ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন...

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
১৮ অক্টোবর ২০২৬

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক...

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস
১৮ অক্টোবর ২০২৬

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস

মেজর লিগ সকারের (এমএলএস) আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গো...

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ
১৮ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিজেদের অন্যতম প্রিয় প্রতিপক্ষ জিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই