গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

নীতিমালা লঙ্ঘনের কারণে বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৮ এএম ২০২৬
নীতিমালা লঙ্ঘনের কারণে বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার
ছবি

বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী -ছবি সংগৃহীত

কয়েকদিন আগে হাঁটুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। যে কারণে তিনি কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তার ক্লাব লেস্টার সিটির অবস্থাও ভালো নয়। গতবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যায়। সেখানেও অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ৬ পয়েন্ট। এরই মাঝে শাস্তি হিসেবে হামজার দল ৬ পয়েন্ট খুইয়েছে।
প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা লঙ্ঘন করায় লেস্টার সিটিকে এমন শাস্তি দেওয়ার কথা জানিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। এর ফলে ক্লাবটিও চ্যাম্পিয়নশিপে ২০তম স্থানে নেমে গেছে। তাদের পরে থাকা দল দুটির পয়েন্টও সমান ৩২। বর্তমানে কেবল গোল ব্যবধানের কারণে তারা অবনমন অঞ্চলের বাইরে রয়েছে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে লেস্টারের সামনে।

এক বিবৃতিতে ইএফএল জানিয়েছে, ‘প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী গঠিত স্বাধীন ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্ত ইএফএল নোট করেছে। ওই কমিশন নিশ্চিত করেছে যে ২০২৩-২৪ মৌসুম থেকে তিন বছরের আর্থিক প্রতিবেদনে লেস্টার সিটি লাভ ও টেকসই নীতিমালা (পিএসআর) লঙ্ঘন করেছে। সব প্রাসঙ্গিক বিষয় বিবেচনার পর কমিশন ছয় পয়েন্ট কেটে নেওয়ার সুপারিশ করেছে। ইএফএল বোর্ড বৈঠকে বসে সেই সিদ্ধান্ত পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়নশিপ টেবিলে শাস্তি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০২৩-২৪ মৌসুমে লাভ ও টেকসই নীতিমালা লঙ্ঘন করেছে লেস্টার, ওই মৌসুমে তারা শেষবার চ্যাম্পিয়নশিপে খেলেছিল। তিন বছরের (জুন পর্যন্ত) হিসাব অনুযায়ী লেস্টারের মোট ক্ষতির পরিমাণ ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি, যেখানে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৮১ মিলিয়ন পাউন্ড পর্যন্ত লোকসানের অনুমোদন রয়েছে। ২০২৪ সালে লেস্টার সিটি প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার পর, ইএফএলের অধীনে চলমান আর্থিক নীতিমালা সংক্রান্ত তদন্তটি প্রিমিয়ার লিগে স্থানান্তর করা হয়। ২০২৫ সালের মার্চে এক সালিশি ট্রাইব্যুনাল নিশ্চিত করে যে এ বিষয়ে প্রিমিয়ার লিগের এখতিয়ার রয়েছে। এরপর মে ২০২৫-এ লেস্টার সিটির বিরুদ্ধে অভিযোগটি একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়।

জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর থেকে বর্তমানে লেস্টার সিটির কোনো স্থায়ী কোচ নেই। ফলে তারা নতুন কোচের সন্ধান করছে। এই স্প্যানিশ কোচের অধীনে ২৯ ম্যাচের মধ্যে ১১টিতে হেরেছিল লেস্টার। এদিকে, পয়েন্ট কর্তনের পর অবনমন শঙ্কা বাড়ায় নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হতে পারে ক্লাবটিকে। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে হামজারা।

স্বাধীন কমিশনের তথ্যমতে– ২০২২ থেকে ২০২৪ সময়কালে তিন বছরে লেস্টার সিটি নির্ধারিত সীমা থেকে ২০.৮ মিলিয়ন পাউন্ড বেশি লোকসানের সম্মুখীন হয়েছে। এ ছাড়া নিয়মভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে বার্ষিক হিসাব জমা না দেওয়ায়। শাস্তির সিদ্ধান্তে ‘হতাশা’ প্রকাশের পাশাপাশি এটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে লেস্টার।

সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে