গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে শুরু নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৩৩ এএম ২০২৬
আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে শুরু নিউজিল্যান্ডের
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ডগড়া জয় দিয়ে শুভসূচনা করল নিউজিল্যান্ড। আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে মিচেল স্যান্টনারের দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১৭০ বা তার বেশি রান তাড়া করে জেতার নজির কিউইদের আগে কখনোই ছিল না। গত আসরের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের বিপক্ষে আজ সেই নতুন ইতিহাস গড়ল ব্ল্যাক ক্যাপসরা।


চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল নাটকীয়। ইনিংসের দ্বিতীয় ওভারেই মুজিব উর রহমানের জোড়া আঘাতে দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। তবে সেই চাপ সামাল দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। এই জুটি ৭৪ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। 

ফিলিপস ২৫ বলে ৪২ রান করে রশিদের বলে বোল্ড হলেও ওপেনার সেইফার্ট ছিলেন অনড়। দুই ছক্কা ও এক চারে সাজানো দুর্দান্ত ইনিংসে ৬৫ রান করেন তিনি। 

 

শেষ দিকে ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ঠান্ডা মাথার ব্যাটিং ১৩ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা সতর্কভাবে করেছিল আফগানিস্তান। 

 

তবে মিডল অর্ডারে গুলবাদিন নায়েবের বিস্ফোরক ব্যাটিং আফগানদের বড় সংগ্রহের পথে নিয়ে যায়। সেদিকউল্লাহ আতালকে (২৯) সঙ্গে নিয়ে গুলবাদিন গড়েন ৭৯ রানের জুটি। মাত্র ২৯ বলে ফিফটি ছোঁয়া গুলবাদিন শেষ পর্যন্ত ৩৫ বলে ৬৩ রান করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। 

 

ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ২৭ রান এবং শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ভর করে ১৮২ রানের সংগ্রহ পায় আফগানরা। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন দুটি উইকেট নেন।

 

ডিসি/আপ্র/০৮/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই