গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১১ এএম ২০২৬
অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
ছবি

ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ ফিফা উইন্ডোর বাইরে ছিল। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ছিলেন না। ৯ নভেম্বর তারা ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হামজা ও ফারহান দুজনই একাদশে আছেন।

বিশ্বনাথ ঘোষ পরীক্ষিত ডিফেন্ডার। তিনি ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন। ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান বিশ্বনাথ। এজন্য আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম। যার একমাত্র গোলেই বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল।  

সাফ চ্যাম্পিয়নশীপে প্রতিদিনই অধিনায়কের বদল হচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তপু বর্মণ অধিনায়ক হিসেবে এসেছিলেন। ম্যাচের দিন ওয়ার্ম-আপে ব্যথা পেয়ে তিনি ছিটকে যান। তার পরিবর্তে জামাল ভূঁইয়া অধিনায়ক হিসেবে নামেন। আজ হামজা একাদশে ফিরছেন। তার হাতেই অধিনায়কের আর্মব্যান্ড উঠছে বলে দলীয় সূত্রে জানা গেছে। হামজা বাংলাদেশের হয়ে ১১ ম্যাচ খেললেও কখনো অধিনায়ক হননি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ ( গোলরক্ষক ), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরি, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন,সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

এসি/আপ্র/১১/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
১০ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে...

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস
১০ নভেম্বর ২০২৬

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস

পুরোপুরি ফিট না থাকায় নেশন্স লিগের দুই ম্যাচের দল থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ব্রায়ান ব্রবিকে সরি...

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই