গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৮ এএম ২০২৬
ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস
ছবি

ছবি সংগৃহীত

পুরোপুরি ফিট না থাকায় নেশন্স লিগের দুই ম্যাচের দল থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ব্রায়ান ব্রবিকে সরিয়ে নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে কেএনভিবি সোমবার জানিয়েছে, গত রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলা লিভারপুল অধিনায়ক ফন ডাইক পুরোপুরি ফিট নন। 

 

এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পুরোটা সময় খেলা অভিজ্ঞ ডিফেন্ডারকে হারানো শাভি এর্নান্দেসের জন্য বড় ধাক্কা। গত সেপ্টেম্বর-অক্টোবরে নেদারল্যান্ডসের চারটি ম্যাচেই খেলেন ফন ডাইক। আর চেলসির বিপক্ষে রোববার সান্ডারল্যান্ডের ১-০ ব্যবধানের জয়ের ম্যাচে খেলেন ব্রবি। 

 

কেএনভিবি জানিয়েছে, ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারও পুরোপুরি ফিট নন। গত সেপ্টেম্বরে দেশের হয়ে সবশেষ খেলেন ব্রবি। জার্মানির বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে শরুর একাদশে ছিলেন তিনি। চোটের জন্য প্রথমার্ধেই মাঠ ছাড়েন তিনি। 

 

এতে ওই আন্তর্জাতিক বিরতিতে পরের তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। ফন ডাইক ও ব্রবি ছিটকে গেলেও নতুন কোনো খেলোয়াড় ডাকেননি শাভি। 

 

দলে পাচ্ছেন তিনি ২৩ খেলোয়াড়কে। গ্রুপ ‘এ’ এর ম্যাচে শুক্রবার গ্রিসের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। আর সোমবার বার্লিনে খেলবে জার্মানির বিপক্ষে।

ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
১০ নভেম্বর ২০২৬

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে...

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই