গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৭ এএম ২০২৬
লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন বুলবুল
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নতুন এই দায়িত্বে হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখবেন তিনি। 

 

বিশেষ করে খেলোয়াড়, কোচিং এবং তরুণ খেলোয়াড়দের ক্যারিয়ারের উন্নতির পথ দেখানোই হবে তার মূল দায়িত্ব।


বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগেও আমিনুলের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। 

 

এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিকেট প্রশাসন এবং উন্নয়ন কার্যক্রমে আমিনুলের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এশিয়া অঞ্চলের আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত। 

 

এছাড়া ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যুক্ত ছিলেন এশিয়ান ক্রিকেট (এসিসি) কাউন্সিলের সঙ্গেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।

 খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

ডিসি/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা
১০ নভেম্বর ২০২৬

সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লা একটু ভারি। তাই বলে লঙ্কানদের সহজ প্রতিপ...

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস
১০ নভেম্বর ২০২৬

ফন ডাইক ও ব্রবিকে হারাল নেদারল্যান্ডস

পুরোপুরি ফিট না থাকায় নেশন্স লিগের দুই ম্যাচের দল থেকে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ব্রায়ান ব্রবিকে সরি...

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই