পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি ইমরান খানকে চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৭৪ বছর বয়সী ইমরান খানের চোখ পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি রক্তচাপজনিত সমস্যারও চিকিৎসা দেওয়া হয়েছে।
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তিও অনেকটা কমে গেছে।
২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন ইমরান খান। তবে এসব মামলায় তাঁর অধিকাংশ সাজা স্থগিত বা বাতিল হয়েছে।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/১১/১১/২০২৬