গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণা-আলপিরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৩৭ এএম ২০২৬
অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণা-আলপিরা
ছবি

ছবি সংগৃহীত

উইমেন’স ফুটবল লিগের প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করতে রাজশাহী স্টার্সের দরকার ছিল ১ পয়েন্টে। শিরোপা লড়াইয়ে প্লে-অফে টেনে নিতে বাংলাদেশের সেনাবাহিনীর প্রয়োজন ছিল জয়। দুই দলের লড়াইয়ে অনায়াস জয়ে শিরোপা জিতল ঋতুপর্ণা-আলপিদের রাজশাহী। 

 

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার শেষ রাউন্ডের খেলায় সেনাবাহিনীকে ৩-০ গোলে হারায় রাজশাহী। ১০ ম্যাচের সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা। 

দুই দলের প্রথমার্ধে লড়াই হয়েছে জমজমাট। রক্ষণ জমাট রাখার দিকেই মনোযোগী ছিল দুই দল। এ অর্ধে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়তে থাকে রাজশাহীর। 

 

৪৭তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলমুখে বাড়ানো আড়াআড়ি পাস গোলকিপার ঝাঁপিয়ে আটকাতে পারেননি। অনায়াসে ফাঁকা পোস্টে জাল জড়িয়ে দেন আলপি আক্তার। রাজশাহী ব্যবধান দ্বিগুণ করে নেয় দ্রুতই। 

৫৮তম মিনিটে বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো ক্রসে দৃষ্টিনন্দন ভলিতে লক্ষ্যভেদ করেন শাহেদা আক্তার রিপা। শেষ দিকে রিপার ক্রসে আলপির হেড পাস পেয়ে ঋতুপর্ণা লক্ষ্যভেদ করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় রাজশাহীর।

 

ডিসি/আপ্র/১৩/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই