গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম ২০২৬
সাকিবের মামলা নিষ্পত্তিতে সরকারের ভূমিকা চান পাইলট
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। তার ক্যারিয়ার, রাজনীতিতে সম্পৃক্ততা ও সাম্প্রতিক মামলার প্রসঙ্গ ঘিরে চলমান বিতর্কে এবার কথা বলেছেন দেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। 

বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পাইলট স্পষ্ট করে জানান, তিনি সাকিবের বড় ভক্ত। 

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। 

 

কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’ সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়েও প্রশ্ন তোলেন পাইলট। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল। অনেক কম বয়স। সেটা এমন কিছু করে নাই। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার মামলায় তাকে একটা আসামি করা হয়েছে।


আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে আমার ব্যক্তিগত মতামত যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস।’ 

অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। 

পাইলট বলেন, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে ব্যক্তিটা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ঐ ব্যক্তি কোন ভিত্তিতে তাকে মামলা করেছিলেন। 

হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।

 

ডিসি/আপ্র/২৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই