গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাসসেরার পুরস্কার জিতলেন সোবহানা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
মাসসেরার পুরস্কার জিতলেন সোবহানা
ছবি

ছবি সংগৃহীত

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি। বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ব্যাট হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন তিনি। 

সেই পারফরম্যান্স দিয়েই পেয়েছিলেন মনোনয়ন। বাকি দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে পেছনে ফেলে এবার হলেন মাসসেরা। 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৬ ম্যাচে ২২৯ রান করেন মোস্তারি। ৪৫ গড়ে ব্যাটিং করেন ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে। টুর্নামেন্টে অপরাজিত ছিল বাংলাদেশ নারী দল। আগামী জুন ও জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের স্থান নিশ্চিত করেছে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জয় নিশ্চিত করে। 

সেই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে তার সর্বোচ্চ ৫৯ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। এরপর তিনি স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলে ৪৭ রান করেন।

ডিসি/ আপ্র/ ২৮/২/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই