গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফর্টিসের রাজত্ব ভাঙল বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
দোরিয়েলতনের হ্যাটট্রিকে ফর্টিসের রাজত্ব ভাঙল বসুন্ধরা কিংস
ছবি

ছবি সংগৃহীত

মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা, খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময় আর গ্যালারিতে সমর্থকদের তুমুল উত্তেজনা, সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো বসুন্ধরা কিংস অ্যারেনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের অলিখিত ফাইনালে শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 

শনিবার (১৪ মার্চ) নিজেদের ঘরের মাঠে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ফর্টিস এফসিকে ৩-২ গোলের রোমাঞ্চকর ব্যবধানে হারিয়েছে কিংস। এই জয়ের ফলে ফর্টিসকে সরিয়ে পয়েন্ট টেবিলের একক রাজত্ব ফিরে পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা।


১১ ম্যাচ শেষে কিংসের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট, আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল ফর্টিস। খেলার শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী। ১৮ মিনিটে কিংস সুযোগ নষ্ট করলেও পরের মিনিটেই গোল করে কিংস সমর্থকদের স্তব্ধ করে দেয় ফর্টিস। ১৯ মিনিটে পা ওমর বাবুর বাড়ানো বল থেকে চমৎকার ফিনিশিংয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফর দলকে এগিয়ে নেন (১-০)। 

তবে সেই লিড স্থায়ী হয়নি। ২৭ মিনিটে কিংস ফরোয়ার্ড রাকিব বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান দোরিয়েলতন। প্রথমার্ধের ৩৩ মিনিটে ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা তর্কে জড়িয়ে পড়লে ম্যাচে সাময়িক উত্তেজনা ছড়ায়।


সেই ঘটনায় বেঞ্চ থেকে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের ফাহাদ। বিরতির পর কিংস কোচ বদলি হিসেবে ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫২ মিনিটে ফাহিমের মাপা ক্রস থেকে দোরিয়েলতন নিজের দ্বিতীয় গোল করে কিংসকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৭৫ মিনিটে ফর্টিসের অনন্ত তামাং কর্নার থেকে গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরালে লড়াইয়ে নতুন প্রাণ ফেরে। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ টেকেনি ফর্টিসের। 

ঠিক তিন মিনিট পর আবারও ত্রাতা হয়ে আসে ফাহিম-দোরিয়েলতন জুটি। ৭৮ মিনিটে ফাহিমের আরেকটি ক্রস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দোরিয়েলতন। স্কোরলাইন দাঁড়ায় ৩-২। শেষ দিকে ওকাফরের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হারায় ফর্টিস। 

শেষ পর্যন্ত ৫ গোলের এক থ্রিলার জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয় শুধু ৩ পয়েন্টই নয়, লিগ শিরোপা ধরে রাখার মিশনে কিংসকে অনেকটা এগিয়ে দিল।

 

ডিসি/আপ্র/১৪-০৩-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে