গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফুটবলারদের এবার ঈদ কাটছে বিদেশের মাটিতে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৫২ এএম ২০২৬
ফুটবলারদের এবার ঈদ কাটছে বিদেশের মাটিতে
ছবি

ছবি সংগৃহীত

এক মাসের সিয়াম সাধনার রোজা শেষে আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশের শীর্ষ ফুটবলারদের কেউই এবার দেশে ঈদ করতে পারছেন না। পুরুষদের জাতীয় দল, ছেলে ও মেয়েদের অনূর্ধ'২০ দলও আজই দেশ ছেড়েছে। তিন দল মিলিয়ে অন্তত ৬৯ জন ফুটবলার ঈদ করছেন দেশের বাইরে।

পুরুষদের জাতীয় দল আজ সকালেই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছে। গতকাল ঈদের চাঁদ ওঠার আগেই দেশ ছাড়েন জামাল-জিকোরা।


আগামীকাল রোববার ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরেরদিন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে দল। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে জামালরা।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক রওনা হয়েছে অনূর্ধ'২০ নারী ফুটবলাররা। দেশে সবাই যখন নামাজ পড়ে ঈদের আনন্দে মাতোয়ারা, তখন তারা মাঝ আকাশে। একই সময়ে ছেলেদের অনূর্ধ'২০ দলও দেশ ছেড়েছে। 

 

অনুর্ধ্ব'২০ সাফ চ্যাম্পিয়নশীপে খেলতে ইউএস-বাংলাএয়ারলাইন্সে মালদ্বীপে গিয়েছেন তারা।

 

 

ডিসি/আপ্র/২১/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই