গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে নেপালকে কোণঠাসা করে রাখল বাংলাদেশ। কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর মিলল গোলের দেখা। মোহাম্মদ মানিকের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল গেল। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমায় ব্যবধান বাড়িয়ে নিতে পারল না দল। তবে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। 

মালদ্বীপের রাজধানী মালে’তে বুধবার প্রতিযোগিতার প্রথম সেমি-ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একাদশ মিনিটে জয়সূচক গোলটি করেন মানিক।


২০২৪ সালে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে প্রথম শিরোপা বাংলাদেশ জিতেছিল নেপালকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে। গত আসর হয়েছিল অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, সেবার সেমি-ফাইনালের দেখায় বাংলাদেশ জয় পায় ২-১ ব্যবধানে। নেপালের উপর সে আধিপত্য এবারও ধরে রাখল যুবারা। যদিও ম্যাচের আগে দুর্ভাবনার কমতি ছিল না বাংলাদেশের। 

ডিফেন্ডার আশিকুর রহমানের চোট, ভারত ম্যাচে লাল কার্ড দেখায় নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ডাগআউটে প্রধান কোচ মার্ক কক্সের অনুপস্থিতি চিন্তার ভাঁজ তুলেছিল। তবে দল পরিচালনার ভার সহকারী কোচ আতিকুর রহমান মিশু সামলেছেন ভালোভাবেই। তৃতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণ শাণান রোনান সুলিভান। 

বলে দৌড়ের সময় ভারসাম্য ঠিক রাখতে না পারায় শট হয়নি ঠিকঠাক, হাওয়ায় ভেসে যাওয়া বল গ্লাভসে জমান নেপাল গোলকিপার। ষষ্ঠ মিনিটে ভালো জায়গা থেকে নাজমুল হুদা ফয়সাল পোস্টের বাইরে শট নিয়ে হতাশা বাড়ান। গোছাল আক্রমণ থেকে একাদশ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। 

তিন জন নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে মুর্শেদ আলি চিপ বাড়ান বক্সে, নিখুঁত হেডে জাল খুঁজে নেন মোহাম্মদ মানিক। এই গোলের রেশ থাকতেই রোনান জালে বল জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে পাননি গোল। সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় গ্রুপ সেরা হওয়া সেমি-ফাইনালে উঠে আসা নেপাল। 

তবে সুভাস বমের শট দারুণ ক্ষিপ্রতায় আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। এর একটু পর ফয়সালের আরেকটি হেড হয় লক্ষ্যভ্রষ্ট।


২১তম মিনিটে আবারও হতাশ হতে হয় ফয়সালকে। বক্সে বুক দিয়ে বল রিসিভ করে রোনান বাড়িয়ে দেন ডান দিকে থাকা মুর্শেদকে, তার ক্রসে ফয়সালের হেড আটকান গোলকিপার। বাকি সময়ে ব্যবধান বাড়াতে না পারলেও এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। 

৫৪তম মিনিটে সতীর্থের লং পাসে ছুটে গিয়ে ভালো জায়গায় থেকেও পা ছোঁয়াতে পারেননি জয় আহমেদ। ছয় মিনিট পর নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি কিক উপরের জাল কাঁপায়। 

এরপর থেকে বাংলাদেশের আক্রমণের ধার কমে কিছুটা। সমতায় ফিরতে মরিয়া নেপালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে মনোযোগী হয় দল। ৮০তম মিনিটে সুযোগও এসেছিল, কিন্তু সতীর্থের কাটব্যাক গোলমুখে পাওয়ার পর ডিফেন্ডারের চার্জে ভারসাম্য হারিয়ে শটই নিতে পারেননি স্যামুয়েল রাকস্যাম। 

৮৭তম মিনিটে বদলি নামেন ডেকলান সুলিভান। লাল সুবুজের জার্সিতে ভাই রোনানের অভিষেক হয়েছিল আগেই, এবার ডেকলানেরও হলো। একটু পরই অনুভব পুরির দুরপাল্লার জোরাল শট শুয়ে পড়ে আটকে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন ডিফেন্ডার ইউসুফ আলি। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রোনানের পাসে গোলমুখ থেকে সুমন সরেনের শট নেপাল গোলকিপার ফেরালে ব্যবধান দ্বিগুণ হয়নি। কিন্তু স্বস্তির জয়ে ফাইনালে ওঠার আনন্দে ঠিকই মেতে ওঠে বাংলাদেশ।

 

ডিসি/আপ্র/০১/০৪/২০২৬

 


 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে