গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজনীতিতে ফেরা নিয়ে সাকিবের নতুন বার্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৬ এএম ২০২৬
রাজনীতিতে ফেরা নিয়ে সাকিবের নতুন বার্তা
ছবি

ছবি সংগৃহীত

ক্রিকেটে আন্তর্জাতিক অধ্যায় শেষ না করেই সংসদে পা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেই কারণে গত দুই বছর ধরে দেশে ফিরতে পারছেন না তিনি। এসবের মাঝেই আবারো রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন সাকিব।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, রাজনীতি থেকে তিনি সরে যাননি। বরং সময় ও পরিস্থিতি অনুকূলে এলে আবারো সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।

তিনি বলেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি।

তার মতে, রাজনীতি এমন একটি জায়গা যেখান থেকে বড় পরিবর্তন আনা সম্ভব। তাই মানুষের জন্য কাজ করার সুযোগ থাকলে সেই পথেই হাঁটতে চান তিনি।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, সেটা আমার ভালো লাগবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আশাবাদী সাকিব। তার ভাষ্য, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি আশা করি ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে।

ফলে এই মুহূর্তে রাজনীতির চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরা এবং ক্রিকেট চালিয়ে যাওয়াই এখন তার প্রধান লক্ষ্য।

সব মিলিয়ে, রাজনীতি থেকে দূরে সরে না গিয়ে বরং সময়ের অপেক্ষায় আছেন সাকিব। পরিস্থিতি অনুকূলে এলেই আবারো সেই অধ্যায়ে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এসি/আপ্র/০৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই