গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, জানালেন তিন দাবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, জানালেন তিন দাবি
ছবি

ফাইল ছবি

যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের পর তাকে দেশের ক্রিকেটের কোনো কার্যক্রমে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তবে সেই শাস্তিতে সন্তুষ্ট নন অভিযোগ করা জাতীয় দলের পেসার জাহানারা আলম। প্রধান অভিযুক্তের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছেন, মিস্টার মঞ্জুকে শাস্তি দিয়েছেন। 

কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ, আমার সঙ্গে যা যা হয়েছে, আমি যা যা ফেস করেছি, সেই তুলনায় এই শাস্তি আমার কাছে খুব সামান্য মনে হয়েছে। আমি আরও অনেক বড় শাস্তি আশা করেছিলাম।’


জাহানারা জানান, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তিনি বলেন,‘(আমাকে) সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, এমনকি আমাকে চরম পর্যায়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’

এ ঘটনায় শুধু মঞ্জুর নয়, তার সহযোগীদের বিরুদ্ধেও বিচার দাবি করেছেন জাহানারা। তিনি বলেন, ‘তৌহিদ মাহমুদ (নারী দলের সাবেক ম্যানেজার) তো মারা গেছেন, মঞ্জুর সামান্য শাস্তি হয়েছে। কিন্তু তার এই সহযোগী গ্রুপের তো কোনো বিচার হয়নি, শাস্তিও হয়নি।’


ভিডিও বার্তায় নারী দলের সাবেক প্রধান কোচ আবদুর রাজ্জাকের কিছু মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন এই পেসার। জাহানারা বলেন,‘তিনি (আবদুর রাজ্জাক) আবারও মন্তব্য করেন তার ভাই মিস্টার মঞ্জুর নাকি অনেক বড় শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। 

মঞ্জু নাকি এত বড় শাস্তি ডিজার্ভ করে না। তিনি মন্তব্য করেন যে নারী ক্রিকেটাররা নাকি সমঝোতা করে ক্রিকেট খেলে বলে তিনি মনে করেন।’

ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছেও তিনটি দাবি তুলে ধরেন জাহানারা। তিনি বলেন, ‘মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি অভিযোগ জানানোর পর অন্য অঙ্গনের কিছু ক্রীড়াবিদও একই ধরনের হয়রানির অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি।’

জাহানারার মতে, এসব অভিযোগের যথাযথ তদন্ত না হলে সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে না। 

এ ছাড়া নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের সেফগার্ডিং নীতি প্রণয়নের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

 

ডিসি/আপ্র/১৯/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা
২৯ জুলাই ২০২৬

আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিক...

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা আট টেস্টে হার পাকিস্তানের
২৯ জুলাই ২০২৬

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা আট টেস্টে হার পাকিস্তানের

বিদেশের মাটিতে পাকিস্তানের হারের বৃত্ত যেন ভাঙছেই না। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে এবার নতজানু...

রেকর্ড গড়ে ২০.৬ বিলিয়ন ডলারের ঘর ছুঁল আইপিএল
২৯ জুলাই ২০২৬

রেকর্ড গড়ে ২০.৬ বিলিয়ন ডলারের ঘর ছুঁল আইপিএল

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যবসার মূল্যায়ন এক বছর...

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন
২৯ জুলাই ২০২৬

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে