গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

গত বিশ্বকাপের প্রস্তুতি ভালো ছিল, ওটা ধরে রাখাই লক্ষ্য: লিটন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৯ এএম ২০২৬
গত বিশ্বকাপের প্রস্তুতি ভালো ছিল, ওটা ধরে রাখাই লক্ষ্য: লিটন
ছবি

ছবি সংগৃহীত

লিটনের অধিনায়কত্বে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। গত দুই বছর ধরে দলকে একটু একটু করে গুছিয়ে এনেছিলেন লিটন। 

 

কিন্তু বিশ্বকাপ খেলতে না যাওয়ায় সেই ‘পরীক্ষায়’ বসা হয়নি তার। নতুন করে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। লিটনের লক্ষ্য, গত বিশ্বকাপের সেরা প্রস্তুতিটাই সামনের দিকে টেনে নিয়ে যাওয়া। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার উইকেট ও কন্ডিশন বিবেচনায় যথাযথ প্রস্তুতি নিতে চান লিটন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। 

সেটা তো আমরা জানি, এশিয়াতে না। তাই সেভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই, যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, সবশেষ বিশ্বকাপের জন্য প্রস্তুতিও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলটাকে ভালো করে ধরে রাখা যায়।’

 


বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ ভুলে সামনে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগী দলের ক্রিকেটাররা, ‘আমার মনে হয়, অবশ্যই সবাই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময় আমরা একটি টুর্নামেন্টও খেলেছি, যেখানে সবাই চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলতে। 

আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই প্রত্যেক ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই সেভাবেই চিন্তা করবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, জেতার যে মানসিকতা দরকার, সেটা নিয়েই মাঠে নামবে।’ দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। তার অধিনায়কত্বে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

যেখানে জয় ১৫টি, আর হার ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হিসেবে তিনিই বাংলাদেশের সফলতম অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই লিটনকে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে ঘোষণা করে। দলকে এগিয়ে নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও বিসিবি থেকে পূর্ণ স্বাধীনতাই পাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। 

 

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করেই দল গোছাচ্ছি। এর সঙ্গে নির্বাচক আছেন, কোচ আছেন। আমাদের সবার পরিকল্পনার মাধ্যমেই আমরা দলটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ লিটন আরও যোগ করে বলেন, ‘সত্যি বলতে, খুব একটা কথা হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে। 

আমাকে তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানের (অধিনায়ক) জন্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখন যথেষ্ট সময় আছে, প্রস্তুতিও সেভাবেই থাকবে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ থেকে দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ২০২৮ বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে নতুন মিশন। এই সিরিজে দুজন নতুন বোলারকে সুযোগ দেওয়া হয়েছে। 

ব্যাটিংয়ে তেমন পরিবর্তন দেখা যায়নি। লিটন জানালেন, ব্যাটারদের ক্ষেত্রে এমন পরিবর্তন আনা বেশ কঠিন, ‘বোলারদের ক্ষেত্রে রোটেশন করা তুলনামূলক সহজ। আপনারাও জানেন, আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই সিরিজে নেই। 

তারা দলের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে ইনজুরিতে পড়ে যাক। সামনে আমাদের ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই অনেক ম্যাচ রয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা কিছু পরিবর্তন আনতে শুরু করেছি। 

আর যেহেতু বিশ্বকাপ এখনো বেশ দূরে, খেলোয়াড়দের গড়ে তোলার জন্য যথেষ্ট সময় আছে। নতুনদের ম্যাচ খেলানোর জন্য এটাকে আমরা ভালো একটি সুযোগ হিসেবে দেখছি।’

 

ডিসি/আপ্র/২৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে