গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক দলে নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০০:৫৫ এএম ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপ প্রাথমিক দলে নেইমার
ছবি

ছবি সংগৃহীত

আর মাত্র এক মাসের অপেক্ষা, তারপরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের। ঠিক এই মাহেন্দ্রক্ষণে নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। 

আর এই দলের সবচেয়ে বড় চমক হিসেবে দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। 

 

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই কোচ কার্লো আনচেলত্তি একটি বিষয়ে অত্যন্ত কঠোর বার্তা দিয়ে আসছিলেন শুধুমাত্র তারকাখ্যাতি বা অতীত রেকর্ডের ওপর ভিত্তি করে জাতীয় দলে জায়গা পাওয়া যাবে না। 

শতভাগ ফিটনেস এবং প্রতিযোগিতামূলক ফুটবলে নিয়মিত পারফরম্যান্সই স্কোয়াডে ঢোকার একমাত্র মাপকাঠি। লিগামেন্টের গুরুতর চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকায় আনচেলত্তির সর্বশেষ দলগুলোতে তাই জায়গা পাননি নেইমার।


উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে চোটে পড়ে প্রায় এক বছরের জন্য ছিটকে গিয়েছিলেন এই সুপারস্টার। তবে এবার নিজের ফিটনেস প্রমাণ করেই দলে ফিরেছেন তিনি। গত কয়েক মাসে দৃশ্যপট অনেকটাই বদলেছে। নিজের শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়ে যেন পুনর্জন্ম হয়েছে নেইমারের। 

সান্তোসের জার্সিতে ১২ ম্যাচ খেলে ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৩টি গোল করিয়েছেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের যেমন উন্নতি হয়েছে, তেমনি কোপা সুদামেরিকানায়ও দারুণ খেলছে দলটি। 

প্রাথমিক দলে ডাক পেলেও বিশ্বকাপের চূড়ান্ত টিকিট এখনও পুরোপুরি নিশ্চিত নয় নেইমারের জন্য। আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেই কাঙ্ক্ষিত তালিকায় জায়গা করে নিতে পারলেই নিজের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন ব্রাজিলের এই পোস্টারবয়।


একনজরে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড:
ফরোয়ার্ড:
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), নেইমার (সান্তোস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহ্যাম), মাতেউস কুনিয়া (ম্যান ইউনাইটেড), অ্যান্টনি (রিয়াল বেতিস), লুইজ হেনরিক (জেনিত), জোয়াও পেদ্রো (চেলসি), এন্দ্রিক (লিও), রায়ান (বোর্নমাউথ), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্লামেঙ্গো), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), কাইও জর্জ (ক্রুজেইরো)।


মিডফিল্ডার:
কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেশ (নিউক্যাসেল), লুকাস পাকেতা (ফ্লামেঙ্গো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোতাফোগো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিনটন (নিউক্যাসেল), গারসন (ক্রুজেইরো), মাতেউস পেরেইরা (ক্রুজেইরো)।


ডিফেন্ডার:
মার্কিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), আলেক্সান্দ্রো (লিল), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিতর রেইস (জিরোনা), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্লামেঙ্গো), পাউলো হেনরিক (ভাস্কো), ভিতিনিও (বোতাফোগো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিক (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস আগুস্তো (ইন্টার)।


গোলরক্ষক:
আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ফেনেরবাহচে), বেন্তো (আল-নাসর), জন (ফরেস্ট), হুগো সুজা (করিন্থিয়ান্স), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)।
 

 

 

ডিসি/আপ্র/১১/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই