গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৫:১১ এএম ২০২৬
জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান
ছবি

ছবি সংগৃহীত

ফেডারেশন কাপে আজ ছিল মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মোহামেডান ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে উঠেছে। 

ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৯ মে কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামডোন ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। ম্যাচের ৩৮ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন গোল করেন সৌরভ দেওয়ান। 

বক্সের মধ্যে জটলায় ব্রাদার্সের ফুটবলাররা ঠিক মতো মার্কিং করতে পারেনি প্রতিপক্ষদের। অনেকটা ফাঁকা জায়গায় দাড়িয়ে হেডে দুর্দান্ত গোল করেন সৌরভ। মোহামেডানের সমর্থকরা উল্লাসে মেতে উঠেন। 

বিরতির পর মোহামেডান ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ব্রাদার্সও সমতা আনার কয়েকটি সুযোগ পায়। ৭৩ মিনিটে বক্সের একটু সামনে ফ্রি কিক পায় ব্রাদার্স। 

জামাল ভূইয়া বাঁকানো শটে দুর্দান্তভাবে মোহামডোনের গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করেন। 

সামনে দাঁড়ানো প্রাচীরও বাধা হতে পারেনি জামাল ভূইয়ার অসাধারণ শটে। ম্যাচ সমতা আনার পর ব্রাদার্স কয়েক মিনিট উজ্জ্বীবিত ফুটবল খেলে।


৯০ মিনিট পর্যন্ত খেলায় সমতা ছিল। চতুর্থ রেফারি ৪ মিনিট ইনজুরি সময় দেন। ম্যাচের ভবিষ্যত অতিরিক্ত সময়ের দিকে যখন ঠিক তখনই নাটকীয়তার জন্ম দেয়। 

মোহামেডানের উজবেক ফুটবলার মোজাফফরভের কর্ণার থেকে জটলার মধ্যে বল পেয়ে জোরালো শট নেন সৌরভ। সবাইকে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে জয়ের উল্লাসে মাতে মোহামেডান। 

ম্যাচের বাকি তিন মিনিট ব্রাদার্স গোলের জন্য চাপ দিলেও মোহামেডান সতর্কতার সাথে খেলা শেষ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পরও উত্তেজনা ছড়িয়েছে। 

রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা হাতাহাতি হয়। দুই দলের কর্মকর্তারা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

ডিসি/আপ্র/১১/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে