গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিলেট টেস্টের দলে সাদমানের বদলে জাকির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
সিলেট টেস্টের দলে সাদমানের বদলে জাকির
ছবি

ছবি সংগৃহীত

চোট পাওয়া দুই ওপেনারের কাভার হিসেবে সকালে সিলেটে আসেন জাকির হাসান। সন্ধ্যায় বদলি হিসেবে পাকিস্তানের বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ঢুকে গেলেন বাঁহাতি এই ওপেনার। সাদমান ইসলাম চোটে ছিটকে পড়ায় ফেরার দুয়ার খুলে গেল তার জন্য।

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় বুকে চোট পাওয়ায় সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান। 

 

সিলেটে বৃহস্পতিবার দলের অনুশীলনে এলেও ব্যাট করতে দেখা যায়নি তাকে। পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়জেদিুল ইসলাম খান জানান, “মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নেওয়া সময় সাদমানের বুকে আঘাত লাগে।

 

 তার বুকের আঘাত বেশ গুরুতর এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত, তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।”

সাদমানের পাশাপাশি চোট সমস্যা আছে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়েও। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময়ই আঙুলের হাড় নড়ে যায় তার। তবে সিলেটে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করেন এই ওপেনার। টেস্ট ম্যাচে খেলতেও তিনি আত্মবিশ্বাসী বলে জানা গেলে দল সূত্রে।


জয়-সাদমানের চোট নিয়ে অনিশ্চয়তার কারণেই সকালে জাকিরকে সিলেটে পাঠানো হয়। আগের দিনও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। লিগের চার ম্যাচের মধ্যে একটিতে ১৩৭ ও আরেকটিতে ৭৪ রানের ইনিংস খেলেছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।

জাকির বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট। ২০২২ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ও পরের দুই টেস্টে ফিফটি করলেও ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জায়গা হারান দলে।

 সবশেষ তাকে দেখা গেছে ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে।

স্কোয়াডে ফিরলেও অবশ্য সাদমানের বদলে একাদশে তার ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। 

 

আগে থেকেই স্কোয়াডে থাকা তানজিদ হাসানের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। তবে জয় শেষ পর্যন্ত খেলতে না পারলে সুযোগ মিলতে পারে জাকিরের।


ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই