গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবি চেয়ারম্যান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৩৬ এএম ২০২৬
আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেন পিসিবি চেয়ারম্যান
ছবি

ছবি সংগৃহীত

মাঠ ও মাঠের বাইরে ভারত-পাকিস্তানের দুই দেশের ক্রিকেট সংস্কৃতি রাজনৈতিক উত্তাপের প্রভাবটা আছে বেশি। দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ বহুবছর। মাঠে দুই দলের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলান না ভারতীয় ক্রিকেটাররা। 

 

সবশেষ এশিয়া কাপে এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেয়নি ভারত। উদযাপন করেছে ট্রফি ছাড়াই। 

এতকিছুর পরও চলতি মাসের শেষদিকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভা ও আইপিএলের ফাইনালে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

 


শনিবার সূত্রের বরাত দিয়ে এই খবর প্রচার করেছে জিও নিউজ। 

একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আইসিসির প্রধান নির্বাহী কমিটি ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করছে। 

 

প্রতিবেদন অনুযায়ী, ভার্চুয়াল সভা আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি বোর্ড সভা হওয়ার কথা রয়েছে। একই সময়ে ৩১ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে মহসিন নাকভির সরাসরি সভায় অংশ নেওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তান সরকারের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থান তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। 

 

তবে সূত্রগুলোর দাবি, পিসিবি চেয়ারম্যানকে বোর্ড সভা ও আইপিএল ফাইনাল দুই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাকভি আমন্ত্রণপত্রটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফের কাছে পাঠিয়েছেন। 

 

তিনিই সিদ্ধান্ত নেবেন, নাকভি ভারত সফরে গিয়ে সভা ও ফাইনালে অংশ নেবেন কি না। 

 

উল্লেখ্য, আইসিসির ত্রৈমাসিক সভাগুলো মূলত মার্চ-এপ্রিল মাসে কাতারের দোহায় হওয়ার কথা ছিল। তবে আঞ্চলিক অস্থিরতার কারণে সেগুলো স্থগিত করা হয়েছিল।

 

ডিসি/আপ্র/১৬/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই