গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

এইচপির জিম্বাবুয়ে সিরিজে কোচ সালাউদ্দিন-রাজ্জাকরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬ পিএম, ২৯ মে ২০২৬ | আপডেট: ১৬:৩০ এএম ২০২৬
এইচপির জিম্বাবুয়ে সিরিজে কোচ সালাউদ্দিন-রাজ্জাকরা
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে থাকে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। 

 

যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের।

এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। 

 

জাতীয় দলে কাজ করা এই কোচের উপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। কেবল প্রধান কোচ নয়, বেশ কিছু নতুন কোচ নিয়োগ দিয়ে পুরো এইচপি বিভাগ সাজানো হয়েছে ভিন্ন রূপে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন দায়িত্ব বুঝে নেবেন কোচেরা। সালাউদ্দিনের সঙ্গে এই সিরিজে থাকবেন পেস বোলিং কোচ কলি কলিমোর। ফিল্ডিং কোচ আশিক মজুমদার। সোহেল ইসলাম সহকারী কোচ। 

এবং স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক।

আগামী ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে ঢাকাতে আসবে। 

 

৮, ১০ ও ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া ও রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

ডিসি/আপ্র/২৯/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে