গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

সুরিয়াভানশি একাই জিতলেন পাঁচ পুরস্কার, অন্যরা যে যা পেলেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৭ এএম ২০২৬
সুরিয়াভানশি একাই জিতলেন পাঁচ পুরস্কার, অন্যরা যে যা পেলেন
ছবি

ছবি সংগৃহীত

বৈভাব সুরিয়াভানশির সঙ্গে কথোপকথন শেষে সঞ্চালক রাভি শাস্ত্রি বললেন, “ফিরে গিয়ে বড় দেখে একটি আলমারি নিয়ে নেবেন, কারণ এত সব ট্রফি রাখার জায়গা হবে না আপনারৃ।” 

 

মজা করে বললেও কথাটি খুব ভুল নয়। ১৫ বছরের জীবনে বিভিন্ন আঞ্চলিক আসরে অসংখ্য ট্রফি তিনি জিতে গেছেন বটে। এবার আইপিএলের মতো মঞ্চেও জিতে নিলেন একটির পর একটি পুরস্কার! 

 

আইপিএলের ফাইনাল শেষে সমাপনী আয়োজনে এবার একাই পাঁচটি পুরস্কার জিতে নিয়েছেন সুরিয়াভানশি। অবিশ্বাস্যভাবে, আইপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একইসঙ্গে জিতেছেন টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার ও সেরা ক্রিকেটারের পুরস্কার। 

 

১৫ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি ১ কোটি ১০ লাখ রুপির। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী আয়োজনেই পেয়ে গেছেন তিনি ৫৫ লাখ রুপি।


সুরিয়াভানশির দল ফাইনালে না থাকলেও আহমেদাবাদে ছিলেন তিনি। নিজেই নিয়েছেন পুরস্কারগুলো। সুরিয়াভানশিসহ আরও যে যা পুরস্কার জিতেছেন, দেখে নেওয়া যাক এক ঝলকে: -


ইমার্জিং প্লেয়ার অব দা সিজন- ১০ লাখ রুপি
বৈভাব সুরিয়াভানশি (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)


সুপার স্ট্রাইকার অব দা সিজন- ১০ লাখ রুপি
বৈভাব সুরিয়াভানশি (স্ট্রাইক রেট ২৩৭.৩০)


সুপার সিক্সেস অব দা সিজন- ১০ লাখ রুপি
বৈভাব সুরিয়াভানশি (১৬ ইনিংসে ৭২ ছক্কা)


অন দা গো ফোরস অব দা সিজন- ১০ লাখ রুপি
সাই সুদার্শান (১৭ ইনিংসে ৭৫ চার)


গ্রিন ডট বলস অব দা সিজন- ১০ লাখ রুপি
মোহাম্মাদ সিরাজ (৩৭২ ডেলিভারিতে ১৭২ ডট ডেলিভারি)


ক্যাচ অব দা সিজন- ১০ লাখ রুপি
মানিশ পান্ডে (কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডেভিডের ক্যাচ)


ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:
পাঞ্জাব কিংস
পার্পল ক্যাপ- আসরের সর্বোচ্চ উইকেট- ১০ লাখ রুপি
কাগিসো রাবাদা (১৭ ইনিংসে ২৯ উইকেট)


অরেঞ্জ ক্যাপ-আসরের সর্বোচ্চ রান- ১০ লাখ রুপি
বৈভাব সুরিয়াভানশি (১৬ ইনিংসে ৭৭৬ রান)


মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দা সিজন- ১৫ লাখ রুপি
বৈভাব সুরিয়াভানশি (৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান)


পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (অন্তত ৫টি ম্যাচ আয়োজন করা ভেন্যু)-৫০ লাখ রুপি
ইডেন গার্ডেন্স, কলকতা- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল


পিচ অ্যান্ড গ্রাউন্ডস অ্যাওয়ার্ড (৫টির কম ম্যাচ আয়োজন করা ভেন্যু)- ২৫ লাখ রুপি
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম


রানার্স আপ- সাড়ে ১২ কোটি রুপি


গুজরাট টাইটান্স


চ্যাম্পিয়ন- ২০ কোটি রুপি


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

 

ডিসি/আপ্র/০১/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২৮ জুলাই ২০২৬

কাভা মেনস ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছ...

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান
২৮ জুলাই ২০২৬

অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিনেদিন জিদান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়ো...

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই