গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিটিভি, সময় ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০৮:১৫ এএম ২০২৬
বিটিভি, সময় ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপ
ছবি

ছবি সংগৃহীত

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি ও টি স্পোর্টস।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সময় টিভি ও টি স্পোর্টস কর্তৃপক্ষ বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে বিটিভি সূত্রও জানিয়েছে, সম্প্রচার-সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ টেলিভিশন ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব গ্রহণ করে তা সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে ভাগাভাগি করবে। ফলে দর্শকরা সরাসরি ম্যাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্ত, হাইলাইটস এবং বিশ্লেষণধর্মী অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। বিটিভির সম্প্রচারের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও বিশ্বকাপের খেলা দেখার সুযোগ পাবেন।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, এ সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান হলো। সংশ্লিষ্টদের আশা, তিনটি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারের ফলে দেশে বিশ্বকাপের উন্মাদনা আরো বাড়বে।

এবারের আসরটি নানা দিক থেকে ব্যতিক্রমী। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে ইতিহাসে প্রথমবার তিনটি দেশ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

সানা/কেএমএএ/আপ্র/৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই