গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৬৮ বছর পর একই দিনে চার ড্রয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১১:০৮ এএম ২০২৬
৬৮ বছর পর একই দিনে চার ড্রয়ের রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ২০২৬ আসরে। স্থানীয় সময় ১৫ জুন অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই ড্র হয়েছে। ফুটবল ইতিহাসে এর আগে মাত্র একবার, ১৯৫৮ বিশ্বকাপে একই দিনে এমন ঘটনা ঘটেছিল।

ফিফা সূচি অনুযায়ী ওই দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচেই কোনো দল জয় পায়নি। ফলে ৬৮ বছর আগে গড়া রেকর্ডের পাশে আবারো জায়গা করে নিলো ২০২৬ বিশ্বকাপ।

দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, ১৯৫৮ বিশ্বকাপে একই দিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে চারটি ম্যাচ ড্র হয়। সেই দিনের ম্যাচগুলোর মধ্যে সুইডেন ও ওয়েলস গোলশূন্য ড্র করে, যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে ৩-৩ গোলে, ইংল্যান্ড ও অস্ট্রিয়া ২-২ গোলে এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও জার্মানি সমতায় শেষ করে।

৬৮ বছর পর একই ক্যালেন্ডার তারিখে আবারো চারটি ম্যাচ ড্র হওয়ায় তৈরি হয়েছে অনন্য কাকতালীয় রেকর্ড।

২০২৬ বিশ্বকাপের ওই দিনে অনুষ্ঠিত ম্যাচগুলোতে উত্তেজনা কম ছিল না। তবে শেষ পর্যন্ত কোনো দলই জয় নিশ্চিত করতে পারেনি।

সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ছিল স্পেন ও অভিষেককারী কেপ ভার্দের লড়াই। তারকায় ভরা স্পেন আক্রমণ চালালেও কেপ ভার্দের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

অন্যদিকে বেলজিয়াম–মিসর ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় মিসর। তবে ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচেও নাটকীয়তা দেখা যায়। ৪১ মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। তবে ৮০ মিনিটে গোল করে সমতা ফেরায় উরুগুয়ে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

দিনের আরেকটি ম্যাচে নিউজিল্যান্ড ও ইরান ২-২ গোলে রোমাঞ্চকর ড্র করে। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসে ইরান।

সব মিলিয়ে ১৫ জুন বিশ্বকাপের এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ায় ১৯৫৮ সালের ৬৮ বছর আগের রেকর্ডের পাশে নতুন করে জায়গা করে নিলো এই কাকতালীয় ঘটনা।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই