গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৯ জুন ২০২৬

মেনু

বিশ্বরেকর্ড গড়লো বোস্টনের পিয়ার্স পার্কের বিশাল ফুটবল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ০১:১৩ এএম ২০২৬
বিশ্বরেকর্ড গড়লো বোস্টনের পিয়ার্স পার্কের বিশাল ফুটবল
ছবি

বোস্টনের পিয়ার্স পার্ক ২-তে ২ হাজার ২০০ পাউন্ডের বেশি ওজনের ফুটবল -ছবি রয়টার্স

ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল; যা গিনেস বিশ্বরেকর্ডে স্থান পেয়েছে।

ম্যাসাচুসেটস পোর্ট অথরিটির উদ্যোগে তৈরি এই বিশাল ফুটবলের ব্যাস ৪৭ দশমিক ৯ ফুট এবং ওজন ২ হাজার ২০০ পাউন্ডেরও বেশি। এটি স্থাপন করা হয়েছে ইস্ট বোস্টনের পিয়ার্স পার্ক-২ এলাকায়।

ওহাইওভিত্তিক ব্রিটেন ইনকরপোরেটেড ও ক্রিয়েটিভ ইনফ্ল্যাটেবলস নামের দুটি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। চলমান বিশ্বকাপ আয়োজনকারী তিন দেশের একটি যুক্তরাষ্ট্রে এই ব্যতিক্রমী স্থাপনাটি উৎসবের আবহ তৈরি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটবলটি ১৮ জুন পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে এবং পরে এর উপকরণ পুনর্ব্যবহার করা হবে।

বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই বিশাল ফুটবল বিশ্বকাপ উদ্যাপনের প্রতীক হিসেবে কাজ করছে এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে বোস্টনের প্রস্তুতির অংশ হিসেবে এটি শহরবাসীর মধ্যে গর্ব ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এর আগে সবচেয়ে বড় ফুটবলের রেকর্ড ছিল কাতারের দোহায়, যেখানে ২০১৩ সালে ৩৯ দশমিক ৯৮ ফুট ব্যাসের একটি ফুটবল স্থাপন করা হয়েছিল।

বোস্টনের মেয়র মিশেল উ বলেন, বিশ্বকাপ আয়োজনের গর্ব এবং নতুন বিশ্বরেকর্ড অর্জনের মাধ্যমে শহরটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরো দৃঢ় করছে। তিনি এ উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

চেকিয়ার সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা
১৯ জুন ২০২৬

চেকিয়ার সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচে টানা এগিয়ে গিয়েও জয় তুলে নিতে ব্যর্থ হলো চেকিয়া। এবারও লিড ধরে রাখতে না পেরে দক্ষিণ আফ্রি...

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি
১৮ জুন ২০২৬

ভিসা জটিলতায় আইভরি কোস্টের ওয়াহি

বিশ্বকাপে অংশ নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েছে আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি। কানাডা ভিসা না দেওয়ায়...

কোহলিকে পেছনে ফেলে গিলের নতুন কীর্তি
১৮ জুন ২০২৬

কোহলিকে পেছনে ফেলে গিলের নতুন কীর্তি

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত দেড়শ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন...

কেইনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় ইংল্যান্ডের
১৮ জুন ২০২৬

কেইনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় ইংল্যান্ডের

ডালাস স্টেডিয়ামে প্রথমার্ধে ২-২ গোলে সমতায় ছিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপট দেখা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মেসিই সর্বকালের সেরা, বললেন রোনালদো

আর কোনো বিতর্ক নয়, কোনো লুকোছাপাও নয়—লিওনেল মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আপনি কি রোনালদোর কথায় একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে