গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১১:৪০ এএম ২০২৬
আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এ নির্দেশনার পর দেশটির অনেক কর্মকর্তা তাদের ব্যবহৃত ডিভাইস ভেঙে ফেলেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। এতে উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ এবং পরিষেবা কর্মীসহ সবাইকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নির্দেশনাটি পড়ে শোনাচ্ছেন। একই সঙ্গে আরেক কর্মকর্তা মোবাইল ফোন ভেঙে ফেলছেন।

আদেশে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে মোবাইল ফোন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আইন ও শরিয়া অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

এতে উল্লেখ করা হয়, এই আদেশ থেকে ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমতি বা ডিক্রি প্রয়োজন হবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, এই নির্দেশনা বর্তমানে আংশিকভাবে কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় এটি শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, অন্য কিছু এলাকায় নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে তালেবান মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ডিসি/আপ্র/১৮/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই