গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ছয় বিশ্বকাপেই গোলের একক ইতিহাসে রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১০:০৮ এএম ২০২৬
ছয় বিশ্বকাপেই গোলের একক ইতিহাসে রোনালদো
ছবি

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্সগোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো -ছবি রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে আরেকটি অনন্য ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েছেন পর্তুগালের অধিনায়ক।

হিউস্টনে ‘কে’ গ্রুপের ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর বাড়ানো ক্রসে প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান রোনালদো। সেই গোলেই বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। ওই ম্যাচে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি রোনালদোকে। ফলে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে মাঠেই সমালোচনার জবাব দিলেন তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে ১০ ম্যাচের দীর্ঘ গোলখরাও কাটালেন রোনালদো। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯, ম্যাচ ২৪টি।

রোনালদোর বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেই আসরে ছয় ম্যাচে একটি গোল করেন তিনি। এরপর ২০১০ বিশ্বকাপে চার ম্যাচে একটি, ২০১৪ বিশ্বকাপে তিন ম্যাচে একটি, ২০১৮ বিশ্বকাপে চার ম্যাচে চারটি এবং ২০২২ বিশ্বকাপে পাঁচ ম্যাচে একটি গোল করেন পর্তুগিজ তারকা। ২০২৬ বিশ্বকাপেও গোলের দেখা পেয়ে ছয়টি ভিন্ন আসরে গোল করার ইতিহাস গড়লেন তিনি।

বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে গোল করার কীর্তি রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। চলতি আসরে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন মেসি। তার গোলসংখ্যা এখন ১৮।

এর আগে চলতি বিশ্বকাপেই প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন মেসি। কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ফুটবলার হিসেবে সেই কীর্তিতে নাম লেখান রোনালদো। তবে গোলের রেকর্ডে মেসিকেও ছাড়িয়ে নতুন ইতিহাসের একক মালিক হয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

বয়স, সময় কিংবা সমালোচনা—কোনোটিই যেন থামাতে পারছে না রোনালদোকে। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আবারও নিজের নাম লিখলেন ইতিহাসের সোনালি পাতায়।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই