গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের শেষ বত্রিশে জমজমাট সব নকআউট লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ০৮:২৭ এএম ২০২৬
বিশ্বকাপের শেষ বত্রিশে জমজমাট সব নকআউট লড়াই
ছবি

ফাইল ছবি

উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৪৮ দলের এই আসরে গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই ভেঙেছে আগের সব বিশ্বকাপের গোলের রেকর্ড। নানা উত্থান-পতন, নাটকীয়তা ও রোমাঞ্চকর লড়াই শেষে এবার শুরু হচ্ছে নকআউট পর্বের স্নায়ুচাপের লড়াই। হারলেই বিদায়, জিতলেই পরের ধাপে উত্তরণ।

এবার প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপে চারটি করে দল খেলেছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল নিয়ে গঠিত হয়েছে শেষ বত্রিশের নকআউট পর্ব।

বাংলাদেশ সময় অনুযায়ী গ্রুপ পর্ব শেষ হওয়ার দিনই শুরু হচ্ছে শেষ বত্রিশের লড়াই। প্রথম দিন মাঠে নামবে স্বাগতিক কানাডা। ‘বি’ গ্রুপের রানার্সআপ দলটি লস অ্যাঞ্জেলসে ‘এ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

অন্য দুই স্বাগতিকের মধ্যে মেক্সিকো ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে। তিন ম্যাচেই জয় পাওয়া দলটি আগামী বুধবার মেক্সিকো সিটিতে খেলবে একুয়েডরের বিপক্ষে। আর ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে সান ফ্রান্সিসকোতে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেয়েছে মাত্র চারটি দল—মেক্সিকো, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।

‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে খেলবে সুইডেনের বিপক্ষে। আর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী শনিবার মায়ামিতে মুখোমুখি হবে এবারের আসরের চমক কেপ ভার্দের।

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান।

‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দুই জয় ও এক ড্র নিয়ে নকআউটে উঠেছে। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

নকআউট পর্বে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া-পর্তুগাল, নেদারল্যান্ডস-মরক্কো, স্পেন-অস্ট্রিয়া, ব্রাজিল-জাপান, আর্জেন্টিনা-কেপ ভার্দে এবং জার্মানি-প্যারাগুয়ের ম্যাচ।

গ্রুপ চ্যাম্পিয়ন: মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইংল্যান্ড।

গ্রুপ রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিশর, কেপ ভার্দে, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল ও ক্রোয়েশিয়া।

সেরা আটটি তৃতীয় দল: ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সেনেগাল ও আলজেরিয়া।

শেষ বত্রিশের সূচি==

* জার্মানি–প্যারাগুয়ে
* ফ্রান্স–সুইডেন
* দক্ষিণ আফ্রিকা–কানাডা
* নেদারল্যান্ডস–মরক্কো
* পর্তুগাল–ক্রোয়েশিয়া
* স্পেন–অস্ট্রিয়া
* যুক্তরাষ্ট্র–বসনিয়া ও হার্জেগোভিনা
* বেলজিয়াম–সেনেগাল
* ব্রাজিল–জাপান
* আইভরি কোস্ট–নরওয়ে
* মেক্সিকো–একুয়েডর
* ইংল্যান্ড–ডিআর কঙ্গো
* আর্জেন্টিনা–কেপ ভার্দে
* অস্ট্রেলিয়া–মিশর
* সুইজারল্যান্ড–আলজেরিয়া
* কলম্বিয়া–ঘানা।
সানা/আপ্র/২৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই