গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিল নিয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ভিনিসিউসের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিল নিয়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ভিনিসিউসের
ছবি

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র -ছবি রয়টার্স

বিশ্বকাপ থেকে শেষ ষোলোতেই বিদায় নেওয়ার হতাশা নিয়ে ব্রাজিলকে আবারো শীর্ষে ফেরানোর অঙ্গীকার করেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তিনি বলেছেন, ব্যর্থতা মেনে নেওয়া কঠিন হলেও দলকে ঘুরে দাঁড়াতে তিনি লড়াই চালিয়ে যাবেন।

নিউ ইয়র্কে বাংলাদেশ সময় সোমবার রাতের ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেন নরওয়ের তারকা আর্লিং হলান্ড। ব্রাজিলের হয়ে একটি পেনাল্টি থেকে গোল করেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার।

ম্যাচ শেষে মিক্সড জোনে ভিনিসিউস জুনিয়র বলেন, এমন বিদায় মেনে নেওয়া সবসময়ই কষ্টের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দল সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।

তিনি আরো বলেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখিত এবং ব্রাজিলকে আবারো শীর্ষে নিয়ে যেতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ভিনিসিউসের ভাষায়, টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া একটি সংবেদনশীল মুহূর্ত, তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে।


সানা/ডিসি/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই