গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফাইনালের আগে উদ্বেগের কারণ জানালেন স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:১৩ এএম ২০২৬
ফাইনালের আগে উদ্বেগের কারণ জানালেন স্পেন কোচ
ছবি

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বেশ নির্ভার স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ম্যাচ নয়, তার একমাত্র উদ্বেগের কারণ হেলিকপ্টারে যাতায়াত।

ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রসিকতার সুরে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার একটু ভয় করছে। কারণ আমাদের হেলিকপ্টারে করে হোটেলে ফিরতে হবে। আমরা হেলিকপ্টারে এসেছিলাম, আর সংবাদ সম্মেলন শেষ হলেই আবার উড়তে হবে। সত্যি বলতে, এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে।’

তিনি বলেন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল নিয়ে তার কোনো বাড়তি চাপ নেই। বরং এমন একটি উপলক্ষের অংশ হতে পারাটাকেই সৌভাগ্য মনে করছেন।

স্পেন কোচের ভাষায়, ‘আমি একদম শান্ত আছি। আমরা এই অবস্থানে থাকতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।’

দে লা ফুয়েন্তের অধীনেই স্পেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। এবার ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দলটি। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে।

শিরোপা জয়ের গুরুত্ব তুলে ধরে স্পেন কোচ বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিরোপার জন্য লড়াই করার অবস্থানে থাকা। প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে উঠেও হেরে যাই, তবুও আমি খুশি থাকব। কারণ ফাইনালে পৌঁছে ট্রফির জন্য লড়াই করার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন।’

তিনি জানান, নিজেদের শক্তি ও সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে স্পেন।

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা আমাদের গুণাবলি কাজে লাগিয়ে ম্যাচটি উপভোগ করতে চাই। একই সঙ্গে এমন একটি শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব, যারা সত্যিই দুর্দান্ত একটি দল।’

স্পেন কোচের মতে, ফাইনালটি মনস্তাত্ত্বিক লড়াইয়ের চেয়ে কৌশলগত লড়াইই বেশি হবে। তার বিশ্বাস, আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল দর্শন এবং খেলার ধরনে অনেক মিল রয়েছে।

তিনি বলেন, ‘এটি দুই শীর্ষ পর্যায়ের দলের লড়াই। খেলার ধরন ও খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে দুই দলের মধ্যে অনেক মিল রয়েছে। তাই আমি মনে করি, দর্শকরা একটি অসাধারণ ম্যাচ উপভোগ করবেন।’


এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই