গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয় ১৫ বিলিয়ন ডলার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয় ১৫ বিলিয়ন ডলার
ছবি

বিশ্বকাপ ট্রফি -ছবি রয়টার্স

২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড পরিমাণ আয় করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সদস্য দেশগুলোকে দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে এ আয়ের হিসাব প্রকাশ করেনি। শিগগিরই সংস্থাটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

টুর্নামেন্ট শুরুর আগে ফিফা বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। কিন্তু বাস্তবে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চার বিলিয়ন ডলার বেশি আয় করেছে সংস্থাটি।

ফিফার এই অতিরিক্ত আয়ের বড় অংশ এসেছে আতিথেয়তা সেবা, টিকিট বিক্রি এবং বিশেষ করে উচ্চমূল্যের দ্বিতীয় পর্যায়ের টিকিট বাজার থেকে। দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রিতে ফিফা ক্রেতা ও বিক্রেতা-উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নিয়েছে। ফলে বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ফিফার আয়ে বড় ভূমিকা রেখেছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ থেকে অর্জিত এই বাড়তি আয়ের সুফল ফিফার সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলোও পাবে। তবে অর্থ বণ্টনের চূড়ান্ত কাঠামো এখনো নির্ধারণ করা হয়নি।

আর্থিক এই সাফল্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বড় স্বস্তির কারণ হয়ে এসেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ ঘিরে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি ফিফার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে রেকর্ড আয়ের কারণে ইনফান্তিনোর অবস্থান আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের শাস্তি স্থগিত করার ঘটনায় ফিফা সমালোচনার মুখে পড়ে। ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফিফা দাবি করেছে, শৃঙ্খলা কমিটি স্বাধীনভাবেই এ সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যেই আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতির নির্বাচনে পুনর্র্নিবাচনের জন্য ইনফান্তিনো দুই শতাধিক সদস্য সংস্থার সমর্থন পেয়েছেন। বিশাল আর্থিক সাফল্যের কারণে অনেক সদস্য সংস্থা তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে আপত্তি তুলবে না বলেও ধারণা করা হচ্ছে।

এবারের বিশ্বকাপের বিপুল বাণিজ্যিক সাফল্যের কারণে ভবিষ্যতে আবারো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী, ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আবারো বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানা গেছে।

এদিকে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের আগের দিন পর্যন্ত ফিফার টিকিট পোর্টালে ভিআইপি ও আতিথেয়তা প্যাকেজের টিকিট পাওয়া যাচ্ছিল। এর মধ্যে ট্রফি লাউঞ্জ প্যাকেজের প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৪ হাজার ৫০০ ডলার।

আকাশছোঁয়া টিকিট মূল্য, বাণিজ্যিক অংশীদারত্ব, আতিথেয়তা প্যাকেজ এবং বিশ্বজুড়ে বিপুল দর্শক আগ্রহ-সব মিলিয়েই ২০২৬ বিশ্বকাপ ফিফার ইতিহাসে সবচেয়ে লাভজনক আসরে পরিণত হয়েছে।
সানা/ডিসি/আপ্র/১৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই