গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
ছবি

ছবি সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ভাষ্য, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ছিল পুরোপুরি রাজনৈতিক।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন মিরাজ। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটাররা সবাই বিশ্বকাপে খেলতে প্রস্তুত ছিলেন এবং ভারতে খেলতে তাদের কোনো আপত্তি ছিল না।

মিরাজ বলেন, “সবাই জানে এটা ছিল রাজনৈতিক বিষয়। আমরা সবাই বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতে আমাদের কোনো সমস্যা ছিল না। প্রত্যেক ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে। অনেকের জন্য সেটি প্রথম বিশ্বকাপ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।”

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভারতীয় দলের বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করে মিরাজ বলেন, “আমরা ভারতের বিপক্ষে সিরিজের অপেক্ষায় আছি। অনেক দিন ধরে তাদের বিপক্ষে খেলছি না। ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলে সিরিজটি উপভোগ করতে চাই।”

আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্যই বিশ্বকাপে ভালো করা। সে জন্য নিজেদের আরো উন্নতি করতে হবে। দেশে কয়েকটি সিরিজ জিতেছি, এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বেরও প্রশংসা করেন মিরাজ। তিনি বলেন, “তামিম ভাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি ভালো জানেন। সভাপতি হিসেবে তিনি নতুন একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন। আশা করি, ভবিষ্যতে দেশের ক্রিকেট এতে আরও উপকৃত হবে।”


এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই