গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

দুটি ভিন্ন ভেন্যুতে বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২৪ এএম ২০২৬
দুটি ভিন্ন ভেন্যুতে বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনড় অবস্থানে।

টুর্নামেন্ট শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। বাংলাদেশ তাদের নির্ধারিত ম্যাচগুলো খেলতে ভারত যাবে কি না, তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন করেছে।

‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, কিন্তু বাংলাদেশের চাওয়া অনুযায়ী সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা কম। আইসিসি এবং বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন  এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুটি অ্যাসোসিয়েশনই ম্যাচগুলো আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আটটি পিচ থাকায় তারা বাড়তি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে। সেখানে ইতোমধ্যেই ভারত-অস্ট্রেলিয়া সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি খেলা নির্ধারিত আছে।

৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় বাংলাদেশের ম্যাচ খেলার কথা। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি তাদের শেষ ম্যাচ হওয়ার কথা নেপালের বিপক্ষে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দুইবার চিঠি দেয়। আইসিসি আজ (সোমবার) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত অল্প সময় আগে লজিস্টিক সমস্যার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে