গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইপিএলের সফল কোচকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
আইপিএলের সফল কোচকে নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

আইপিএল ছেড়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে ফিরছেন স্টিফেন ফ্লেমিং। আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব সামলেছেন ফ্লেমিং। 

কিন্তু এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মহেন্দ্র সিংহ ধোনিদের দল ছেড়ে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর তারই স্বদেশি ফ্লেমিংকে দায়িত্ব দিতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এখনো চুক্তি হয়নি। 

তবে ইংলিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, সব ঠিক থাকলে ফ্লেমিংই হচ্ছেন নতুন কোচ। তিন সপ্তাহ পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। ফলে খুব একটা সময় বাকি নেই জো রুটদের হাতে। দ্রুত চুক্তি পাকা করে ফ্লেমিংকে কাজ শুরু করে দিতে হতে পারে।


জানা গিয়েছে, ইংল্যান্ডের রিচার্ড ডওসন ও জনাথন ট্রট এবং অস্ট্রেলিয়ার টম মুডিকে টপকে জায়গা করে নিয়েছেন ফ্লেমিং। ইংল্যান্ডের প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। 

কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট দলের কোচ তিনি। তাই ফ্লাওয়ার নিজেই সরে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারও আগ্রহ দেখাননি। আইপিএলের সবচেয়ে সফল কোচ ফ্লেমিং। তার অধীনেই চেন্নাই পাঁচবার আইপিএল ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। 

এবার একটি দেশের দায়িত্ব পেতে চলেছেন তিনি। তবে পাকিস্তান সিরিজের আগে ফ্লেমিং কাজ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যত দিন না তিনি দায়িত্ব নেন, ততদিন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার তথা বর্তমানে সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে দল সামলানোর নির্দেশ দিয়েছে বোর্ড।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই